Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-২৯৯ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন  উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- নেতৃবৃন্দরা। রবিবার ( ৮ ফেব্রুয়ারি) ১নং  সাক্রাছড়ি, তিনকুনিয়া ও মালুম্যা পাড়ায় এলাকায় দিনব্যাপী এই প্রচারণায়  স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোর সমর্থন ও জনমত গড়ে তোলেন।

 

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ  সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা,  বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, জয়েন সেক্রেটারি মোঃ ইসহাক। এছাড়া উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা  ও যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রচারণা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, মোঃ ইমাম হাসান শিকদার এবং জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক দলের মানিক জ্যোতি চাকমা, শ্রমিক দলের প্রিয়জ্যোতি চাকমা এবং মহিলা দলের নেত্রী দিলুয়ারা বেগম, মরিয়ম সুলতানা ও রাশেদা বেগমের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাসেম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং যুবদল আহ্বায়ক মোঃ কাদের। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!