Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

পটিয়া সংবাদ দাতা:-চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ৮ ফেব্রুয়ারী রবিবার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে মোমবাতি প্রতিকে ভোট প্রার্থনা করেন।

গনসংযোগকালে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু বলেন,মোমবাতির বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে, চুরি, ডাকাতি, চিনতাই, মাদক ব্যাবসা বন্ধে জনগণকে সাথে নিয়ে এর পদক্ষেপ নেওয়া হবে , উন্নয়ন সুশাসন নিশ্চিত করা হবে, সমাজে বৈষম্য দুর হবে,
মোমবাতির মার্কার প্রার্থ সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু বলেন, আমি হলফ করে বলতে পারি আমার কারণে কেউ ক্ষতি হবে না।
গণসংযোগ কালে মানুষের নিরংকুশ ভালবাসায় সিক্ত হন এবং মোমবাতি মার্কার প্রতি মানুষের ব্যাপক সাড়া পান। তিনি সকল পেশার মানুষ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় , দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান। গণসংযোগকালে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে কুসুমপুরা ইউনিয়নের যে সমস্ত রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী রয়েছে তা সংস্কার ও বর্ষাকালে বৃষ্টির পানি অবাধে চলাচলের জন্য সুব্যবস্থা করা হবে এবং পটিয়ায় সকল ধর্মের মাঝে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা হবে। এছাড়া তিনি ভেল্লাপাড়া ব্রীজকে পুননির্মাণ ও দক্ষিণ চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক ডা. নাজিম উদ্দীন, উপজেলা নেতা আবদুল্লাহ আল হেলাল, আবুল কালাম, আবদুর রাজ্জাক, মো: ফয়েজ উদ্দীন, দিদারুল ইসলাম, হাফেজ মুহাম্মদ বেলাল এবং ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম ) পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, পীরজাদা ছৈয়্যদ ইয়ার মুহাম্মদ পেয়ারু সব সময় চাকুরীচ্যুত ব্যাংকারদের পাশে ছিলেন, তিনি যদি বিজয় লাভ করেন তাহলে তিনি চাকুরীচ্যুত ব্যাংকারদের চাকুরী ফিরিয়ে দেওয়ার জন্য সংসদে জোরালো প্রস্তাব রাখবেন। তাই তারা মোমবাতি মার্কায় ভোট দিয়ে হুজুরকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!