Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ কে ঘিরে বান্দরবানে ব্রিফিং

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে পার্বত্য জেলা বান্দরবানে ব্রীফ করেন বুধবার ১১ ফেব্রুয়ারি বান্দরবান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.আবদুর রহমানের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নির্বাচনি নিরাপত্তা ও দায়িত্বপালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।ব্রিফিংয়ে নির্বাচনি আইন-শৃঙ্খলা বজায় রাখা, শতভাগ নিরপেক্ষতা, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া, নির্বাচনি ডিউটিতে সরঞ্জামাদি যাচাই, অস্ত্র ও গুলির বিধিসম্মত ব্যবহার, সরকারি মালামাল সংরক্ষণ এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়। ব্রিফিংয়ে বান্দরবান সদর থানার কর্মকর্তা, ফোর্স এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বহুল, প্রত্যাশিত, অধির আগ্রহের সমাপ্তির সুচনা,আসন্ন,ত্রয়োদশ, জাতীয় সংসদ, নির্বাচনের, প্রস্তুতি সম্পন্ন,করেছে, নির্বাচন কমিশন। পার্বত্য জেলার বান্দরবান আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম। এরই মধ্যে লামা উপজেলা পর্যায়ে ৪২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। লামা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪২টি এবং ভোটকক্ষ রয়েছে ২২৩টি। এরমধ্যে ৩৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৯২৮ জন এবং নারী ভোটার ৪২ হাজার ৬২৬ জন। এছাড়া ১২৭৫ জন সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালেটের জন্য আবেদন করেছে। তাদের ব্যালেট কেন্দ্রে যাবেনা।বান্দরবানের ,সাতটি উপজেলার ১৮৭ টি ভোটকেন্দ্রের, মধ্যে ১৫৮ টি ঝুঁকিপূর্ণ। বলেছেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম তিনি বলেন, পার্বত্য জেলার বান্দরবানের দুর্গম এলাকায় ১১ টি ভোটকেন্দ্রে কে হেলিসটি কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে এ সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম হেলিকপ্টারে আনা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।বহুল, প্রত্যাশিত, অধির আগ্রহের সমাপ্তির সুচনা,আসন্ন,ত্রয়োদশ, জাতীয় সংসদ,নির্বাচনের, প্রস্তুতি সম্পন্ন,করেছে, নির্বাচন কমিশন। পার্বত্য জেলার বান্দরবান ,বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!