Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে এ সরঞ্জাম পাঠানো শুরু হয়। সার্বিক কার্যক্রম তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।

তিনি জানান,ভোট কক্ষ ২১৬ টি, মোট জনবল সংখ্যা ৬৮৪ জন। অস্থায়ী কক্ষ ১৬টি।  দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দু’জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন। রেব, সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ এবং আনসারের সংখ্যা হচ্ছে সাত শতাধিক।

তিনি আরো জানান, নির্বাচনে বিজিবি ও সেনা বাহিনীর ৫টি করে প্লাটুন দায়িত্ব পালন করবেন। সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছে ৩৬টি কেন্দ্রে। এছাড়া ৬টি ড্রোন দিয়ে প্রতি ইউনিয়ন পর্যবেক্ষণ করা হবে।

ইউএনও বলেন, প্রশিক্ষিত অতিরিক্ত ৫ পার্সেন্ট জনবল প্রস্তুত রাখা হয়েছে। যখন যেখানে প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে।
তাঁর মতে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র সংখ্যা ১৫ টি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ নির্বাচনে
পুলিশের ১০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন।

জাতীয় গোয়েন্দা নিরাপত্তা বিভাগের সদস্য আলকাশ আহমদ জানান, নির্বাচনে মোট ২৯টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

এছাড়া এন এস আই, ডিজি এফ আই, ডি এস বি, এসবি, আর্মি ইন্টিলিজেন্স, বিজিবি ইন্টিলিজেন্সসহ অন্য গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম তদারক করবেন।

ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ উজ্জল হোছাইন জানান, দুপুর একটা নাগাদ মালামাল বুঝে নিয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টজনসহ কেন্দ্রে পৌঁছেছেন।

উল্লেখ্য, ঈদগাঁও উপজেলায় এবার ভোটার সংখ্যা ৯৯, ৪১১ জন। পুরুষ ভোটার হচ্ছেন ৫৩,৭৩৩ জন এবং মহিলা ভোটার হচ্ছেন ৪৫, ৬৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!