Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ঈদগাঁও থানায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাও সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ঈদগাঁও থানার আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ঈদগাঁও থানা মাঠ প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত অংশ নেন,ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ পেয়ার, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা আনসার,ভিডিপি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাঁও থানা এস আই আজিমুল হক।

প্রেস ব্রিফিংয়ে বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে। একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকার কথা জানান।
তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠান শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ঈদগাঁও উপজেলা ৩৬ ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!