Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ই ফেব্রুয়ারি)  সকালে বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার  হাসনাত জাহান খান। তিনি আরও জানান, তেরোটির মধ্যে ৫ টিতে হেলিসর্টি, অন্য  ৮ টিতে নৌকা বোটে পাঠানো হয়েছে। এবং সকল প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে।

 

উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান,হেলিসর্টি ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রা: ও তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে ৩ টির মধ্যে  প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া বেসরকারি প্রা: বিদ্যালয়। নৌকা যোগে অন্য কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি ও তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়। বিলাইছড়ি ইউনিয়নে পাংখোয়া পাড়া, দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয় এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,। আর কেংড়াছড়ি ইউনিয়নে কেংড়াছড়ি পুনর্বাসন জোন, কেংড়াছড়ি এবং কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয়।

 

উপজেলায় মোট ১৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন। নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। রয়েছে অনেক কেন্দ্র সিসি ক্যামেরা এর আওতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!