Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর বার্তা এমপি কাজলের

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর বার্তা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে হবে, ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। একই সঙ্গে বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অপরাধী দের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। ঐ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

স্থানীয়দের অভিযোগ,ঈদগাঁওর বিভিন্ন এলাকায় এখনও অবৈধভাবে মাটি-বালু উত্তোলন চলছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে সমর্থনসূচক মন্তব্য করলেও বাস্তবে কার্যকর পরিবর্তন দেখা যাচ্ছে না বলে দাবি তাদের।
সংশ্লিষ্টদের মতে, শুধু আহ্বান নয়, প্রশাসনিক তৎপরতা ও নিয়মিত নজরদারি বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!