Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ঈদগাঁও সুপারী গলি সড়কের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঢালাইয়ের মাধ্যমে উপ-সড়ক সংস্কার করলেও পাশ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা পরিনত। দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি ঈদগাঁও সুপারি গলির সেই ড্রেনটি।

দেখা যায়,ঈদগাঁওয়ের মাছ বাজারের পাশ্ববর্তী সুপারী গলি সড়কের দীর্ঘলাইন ড্রেনটি ময়লা  আবর্জনায় চেয়ে গেছে। তার উপর মশা মাছির উপদ্রব। দুর্গন্ধ বিষিয়ে উঠেছে আশপাশ এলাকা দীর্ঘকালেও দেখার যেন কেউ নেই।

উপ-সড়ক দিয়ে তিনচাকার যানবাহন অনায়াসে চলাচল করছে। এ সড়কের পাশঘেষে অবস্থিত ড্রেনটির নানা ময়লার দুর্গন্ধে হাটাচলা অনেকটা দায়ী হয়ে পড়েছে। নাকে রুমাল চেপে ধরে চলা চল করে যাচ্ছেন নারী-পুরুষরা। অন্যদিকে স্থানীয় লোকজনসহ ভাড়াবাসার অবস্থানরত লোকজন বাসাবাড়ীর সমস্ত ময়লা আবর্জনা ড্রেনে ফেলে ভরাট করে ফেলছেন। দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে।

পথচারী এক মুরব্বি জানান, বছর খানের ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় রুপ নিয়েছে। সংস্কারের কোন প্রকার উদ্যোগ দেখা যাচ্ছেনা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-নজর দাবী করেন তিনি।

আরেক পথচারী জানান,বর্ষার আগে ড্রেনটি সং স্কার না করলে চলাচলে বিপাকে পড়বে মানুষরা

জালালাবাদ ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!