Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

দানাদার পরিপক্ষ লবণ উৎপাদন শীর্ষক দিনব্যাপী লবণ চাষী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামপুর গোমাতলী লবণ কেন্দ্র কতৃক আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিসিক কক্সবাজার উপ মহা ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভুইয়া।

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারস্থ কর্মকর্তা মনজুর আলমের সঞ্চালনায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশিদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষনে লবণ চাষীদের দানাদার পরিপক্ষ লবণ উৎপাদন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় তারা বিসিক কর্তৃক উদ্ভাবিত পলিথিন পদ্ধতির লবণ উৎপাদন করতে হলে বিসিক লবণ প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে প্রদর্শিত পদ্ধতিতে দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদন করা হলে লবণের গুনগতমান উন্নয়নের মাধ্যমে চাষীরা আর্থিকভাবে লাভবান হবে বলে জানিয়েছেন।

অনুষ্টানের প্রধান অতিথি বিসিক কক্সবাজার ডিজিএম মোঃ জাফর ইকবাল ভুইয়া বলেন, চলতি ২০২৬ সালের লবণ মৌসুমে লবণ উৎপাদনে সয়ংসম্পুর্ণতা কিভাবে অর্জন করা যায় এবং বিদেশ হতে লবণ আমদানী না করতে এ বছর নুন্যতম ৬৫ হাজার একর জমিতে ১৮ লক্ষ মে:টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

আবহাওয়া লবণ উৎপাদনের অনুকূলে থাকলে লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। কালো লবণ উৎপাদনে লবণ মাঠ ক্ষয়প্রাপ্ত হয়। লবণের সাথে মিশ্রিত কাদা দ্বারা মিল এলাকার নদ নদী ভরাট হয়ে যাচ্ছে। যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে।

কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিসিকের পরামর্শক্রমে বিসিক উদ্ভাবিত পলি থিন পদ্ধতিতে মানসম্মত দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদনের মাধ্যমে দেশের লবণ চাহিদা পুরণ করে লবণ আমদানী বন্ধ করার জন্য লবণ চাষী ও উদ্যোক্তাদের তিনি আহ্বান জানান।
প্রশিক্ষণে প্রায় শতাধিক লবণ চাষী ব্যবসায়ী উদ্দোক্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!