Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ফাইতং সমিতি উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ ও বাগান পরিদর্শন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে একমাত্র যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামে (রেজিঃ নং০৭১৫) পক্ষ থেকে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষ্যে এলাকায় সমিতির উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও সমিতির বাগান পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমা নামাজ শেষে সমিতির দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ উপস্থিতিতে মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সভাপতি মো. ইসমাইলুল করিম বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমিতির মাধ্যমে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সামাজিক বন্ধন জোরদারে ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতির কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী সমিতির এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজানে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

একদিনে ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ ক্রয়কৃত বাগান পরিদর্শন করে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা সাধারণত বাগান ব্যবস্থাপনা, ফলন বৃদ্ধি এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে করা হয়। পরিদর্শনের সময় বাগানের সার্বিক অবস্থা, গাছের স্বাস্থ্য, সার ও পানির সঠিক ব্যবহার, এবং রোগবালাই বা পোকা দমনের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। পরিদর্শনের উদ্দেশ্য: বাগান পরিদর্শন করে উৎপাদন বৃদ্ধি, নতুন প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া এবং সমিতির বাগানের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। পরিদর্শনকারী সাধারণত সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, ইসমাইলুল করিম, মাহবুবুর আলম, মোহাম্মদ রাশেদ,ওমর ফারুক রাশেদ, মোহাম্মদ রাকিব,মোহাম্মদ রাসেল, আব্দুল সালাম,মোহাম্মদ ইব্রাহিম, নাজমুল ইসলাম সহ বিশেষ টিম বাগান পরিদর্শন করে থাকেন বিভিন্ন সময়।পদক্ষেপ পরিদর্শন শেষে বাগানের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ বা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সুবিধা এই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায় এবং সমিতির সদস্যরা লাভবান আশা করা হয়। বাগান বা সমবায় ভিত্তিক বাগান পরিবীক্ষণ ও মূল্যায়ন এর মাধ্যমেও বাগানের মান নিশ্চিত করে।

সমিতির পক্ষ থেকে মোহাম্মদ রাশেদ ও মাহবুবুর আলম বলেন, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী, এবং আমাদের কার্যক্রমে সহায়তাকারী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। পরিশেষে, আমরা প্রত্যাশা করি ফাইতং ইউনিয়ন একমাত্র যুব উন্নয়ন সমবায় সমিতি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরও সফল হবে এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের সহায় হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!