Logo
শিরোনাম
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত বছির উখিয়ার বালুখালী ০৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি আভিযানকদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২,৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোহিঙ্গা নাগরিকসহ ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!