Logo
শিরোনাম
বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় এবার আলিম চালু, উচ্চ শিক্ষার নবদিগন্ত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় এবার আলিম (এইচএসসি) শ্রেণির পাঠদান চালু হলো। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। আলিম ও বিজ্ঞান বিভাগ চালুর খবরে শিক্ষার্থী, অভিভাবক,এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এমন মহৎ উদ্যোগেই ঈদগাঁও অঞ্চলের শিক্ষার উন্নয়নে নব সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

জানা যায়, ঈদগাঁও দক্ষিণ মেহেরঘোনা রেঞ্জ অফিস সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে মনোরম  পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর দাখিল পরীক্ষায় সন্তোষজনক ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ আলিম চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সরেজমিন তদন্তসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পাঠ দানের অনুমোদন প্রদান করা হয়। যার কারনে  ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক, বিজ্ঞান ভিত্তিক, উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য।

মাদ্রাসা সুপার মনসুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষা বিস্তারে এক ধাপ এগিয়ে গেছে। আলিম পর্যায়ে পাঠদান শুরুর মধ্য দিয়ে শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে মাদ্রাসা দক্ষ, যোগ্য ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!