Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

বম জনগোষ্ঠীর পক্ষে জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানালেন হেডম্যান রিনলম বম

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- অতি  দুর্গম ফারুয়া ইউনিয়ন এলাকা হতে এবারে সর্ব প্রথম  জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানিয়েছেন যমুনা ছড়ি পাড়ার বম জানগোষ্ঠীর  রিনলম বম ( পালম) হেডম্যান । বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত বার্তায় তিনি এই দাবি  জানান। তার রাজনৈতিক ক্যারিয়ারে  বর্তমানে উপজেলা বিএনপির সহ- প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ফারুয়া ইউনিয়ন বিএনপির । এছাড়াও  ১৯৯৯  সাল হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির উপজেলা যুবদলের সদস্য। ২০০২ ইং সনে ফারুয়া ইউনিয়ন যুবদল গঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও ফারুয়া ইউনিয়ন হেডম্যান – কার্বারী সমিতির সিনিয়র সহ- সভাপতি পদে রয়েছেন।

 

তিনি বলেন, ফারুয়া ইউনিয়ন একটি জনবহুল ও বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। তঞ্চঙ্গ্যা,মার্মা, ত্রিপুরার পাশাপাশি রয়েছে অন্যান্য সম্প্রদায়ও। তবে সবচেয়ে অনুন্নত,অবহেলিত ও পিছিয়ে  রয়েছে বম জনগোষ্ঠী। তিনি আরও জানান, বিলাইছড়ি উপজেলার এযাবৎ বম জনগোষ্ঠী হতে জেলা পরিষদ সদস্য পদে কাউকে প্রতিনিধি রাখা হয় নি। যার ফলে বম জনগোষ্ঠীসহ  ইউনিয়নের সকল জনগোষ্ঠী  অবহেলিত ও অনুন্নত রয়েছে। বম জনগোষ্ঠীর ও ফারুয়া সহ বিলাইছড়ি বাসী আমাকে চেয়েছেন।    আগামী নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিজেকে একজন প্রার্থী হিসেবে মানোন্নয়ন পাওয়ার জন্য  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর এ্যাড. দীপেন দেওয়ানের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!