Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

ফলোআপ নিময়নীতি তোয়াক্কা না করে ঈদগাঁওতে চড়া দামে সিলিন্ডার গ্যাস বিক্রি

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

নিয়মনীতিকে তোয়াক্কা না করে ঈদগাঁও উপজেলায় চড়া দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। চরম বিপাকে ভোক্তারা।

১২ কেজির সিলিন্ডার গ্যাস এখনো পূর্বের দরে বিক্রি চলছে। নিয়মনীতি মানছেনা বিক্রেতারা। নেই নিদিষ্ট মূল্য তালিকা। ফলে ভোক্তারা বার বার হয়রানীর শিকার হচ্ছে। এসব সমস্যায় দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-নজরও দাবি করেন তারা।

ঈদগাঁওতে বিভিন্ন নামের গ্যাস সিলিন্ডার ডিলারেরা বিভিন্ন দামে বিক্রি করছে সিলিন্ডার গ্যাস। যার ফলে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। এতে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি বাড়ছে চরম অসন্তোষও।

শুক্রবার (২৭ ফ্রেরুয়ারী) দুপুরে উপজেলার ঈদগাঁও বাজারে সিলিন্ডার বিক্রির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, ঈদগাঁওতে বিভিন্ন নামীয় কোম্পানির গ্যাস সিলিন্ডারের ডিলার রয়েছে। বিক্রয়ে ডিলারে নেই মূল্য তালিকা। নিয়মনীতিও তারা মানছেনা। যে নিয়মনীতিতে ১৩শ ৪১ টাকা বিক্রয়ের কথা, সেখানে বিক্রি করছে ১৬শ ৫০ টাকা, ১৭শত টাকা। ৩শত টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে বহু বাসাবাড়ীতে বাধ্য হয়ে রাইস কুকার, বৈদ্যুতিক চুলা ও গ্রামীন মাটির চুলা ব্যবহার করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

এক গৃহবধু জানান, পূর্বে সিলিন্ডার ব্যবহার করতাম। বেশি দামের কারনে এখন মাটির চুলা ব্যবহার করে যাচ্ছি। এরকম বহু পরিবারের একই অবস্থা।

ভোক্তাদের মতে, বাসাবাড়িতে রান্নার একমাত্র ভরসা গ্যাস। অতিরিক্ত দামের ফলে অনেক পরিবার চরম বিপাকে পড়েন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!