Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ঈদগড়ে ধান ক্ষেত পাহারায় টংঘর থেকে দুই কৃষককে অপহরণ

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

পাহাড়ী জনপদ ঈদগড়ে ধানক্ষেত পাহারার টংঘর থেকে দুই কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ সোমবার (ভোররাতে) সেহরি খেয়ে টংঘরে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অপহৃতরা হলেন, ঈদগড়  ধুমছাকাটার  ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু। তারা দীর্ঘদিন ধরে নিজ ধানক্ষেত পাহারা দিয়ে আসছিলেন।

পারিবারিক সূত্র মতে, রমজান মাস হওয়ায় ভোর রাতে সেহরি খেয়ে তারা ধানক্ষেতের পাশে তৈরি টংঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদের মতে, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!