Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ১০৮ পিস ইয়াবা’সহ জহির পুলিশের হাতে আটক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে থানা পুলিশ।গত রবিবার (০৮ মার্চ ) রাত ১০টায় লামা থানার এসআই/এস.এম. গোলাম কিবরিয়া তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স’সহ লামা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলাম’কে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।আটক জহিরুল ইসলাম সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে বলে জানা গেছে। লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!