• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল  স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ  ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫ নাইক্ষ্যংছড়িতে  স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত ঈদগাঁওতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে -৯ মিযানমারের নাগরিক সহ ইয়াবা উদ্ধার রাঙ্গামাটি জেলার  সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত লামায় হামের থাবায় একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যু

লামায় হামের থাবায় একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যু

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার রূপসী ইউনিয়নের দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম, আর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। মৃত দুই শিশু হলেন সংছাই ম্রো (৭) ও মেনলেং ম্রো (১)। তারা ছলম পাড়ার বাসিন্দা মেনথক ম্রো ও চাইলে ম্রো দম্পতির সন্তান।সবশেষে চিকিৎসাধীন অবস্থায় সংছাই ম্রো গত বুধবার (২০ মে) এবং মেনলেং ম্রো বৃহস্পতিবার (২১ মে) মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হয়ে অসুস্থ হলে শিশু দু’জনকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় তাদের অবস্থার অবনতি ঘটে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সীমিত হওয়ায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে।এদিকে, সম্প্রতি বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে আলীকদম উপজেলায় ৭ জন এবং লামায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় পাহাড়ি জনপদে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা