• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। রোববার (২৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে।এদিকে এই খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানা ঘেরাও করে রাখে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পাশ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।পরে রাতে শিশুটি ঘুমাতে গেলে তার যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন পরিবারের কাছে। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে।অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা থানার সামনে এসে হট্টগোল শুরু করে।স্থানীয় উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ রোববার সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।এ’ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রতিবেদক’কে জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী এক কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলাও হয়েছে। স্থানীয় উত্তেজিত থানা এলাকায় হট্টগোলে করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা