• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

বান্দরবান জেলা প্রতিনিধি:
শিশু রামিসা হত্যার তীব্র প্রতিবাদ এবং ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বান্দরবানের সচেতন ছাত্র সমাজ।রবিবার (২৪ মে) বান্দরবান শহরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে পাহাড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, নারীদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের বিচার, এবং সক্রিয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

“বান্দরবান সচেতন ছাত্র সমাজ”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত পাহাড়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সমাবেশ থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাহাড়ে সক্রিয় সকল নিষিদ্ধ ও অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।সাবেক প্রভাবশালী নেতা বীর বাহাদুরের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক ও ছাত্রনেতা আসিফ ইকবাল। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া এবং মাহীর ইরতিসাম।

সমাপনী বক্তব্যে সভাপতি আসিফ ইকবাল বলেন, “আমরা দেশে আর কোনো রক্তপাত কিংবা কোনো বোনের সম্ভ্রমহানি দেখতে চাই না। শিশু ও নারীর উপর হওয়া সব জুলুমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের এবং গডফাদার বীর বাহাদুরকে গ্রেফতার না করে, তাহলে বান্দরবানের ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।মানববন্ধন শেষে সচেতন ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা