• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল  স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ  ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫ নাইক্ষ্যংছড়িতে  স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত ঈদগাঁওতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে -৯ মিযানমারের নাগরিক সহ ইয়াবা উদ্ধার রাঙ্গামাটি জেলার  সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত লামায় হামের থাবায় একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যু

লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ফাইতং ইউনিয়নের ৯নং ওয়র্ড কুজ্জাখোলার জামাল হোসেন প্রকাশ নাগু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। রবিবার (২৪ মে) বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেইট’র সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজার গেইট থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলায় যাচ্ছিল। সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। পরে আহত ৫ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ’ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা