• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল  স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ  ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন লামায় সিএনজি ধুমড়েমুচড়ে চালক নিহত, আহত ৫ নাইক্ষ্যংছড়িতে  স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত ঈদগাঁওতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে -৯ মিযানমারের নাগরিক সহ ইয়াবা উদ্ধার রাঙ্গামাটি জেলার  সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ, নেতৃত্বে কামাল-সৈকত লামায় হামের থাবায় একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে  স্থলমাইন বিস্ফোরণে ৩ উপজাতি শ্রমিক নিহত

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে  স্থলমাইন বিস্ফোরণে ৩ জন চাকমা শ্রমীক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতরা হলেন-লেয়ারা (৪১), পিতা: সুনইয়ং চাকমা; অংকেমং (৫০), পিতা: মৃত নিওমং চাকমা এবং চিংকা অং (৪০), পিতা: অইমং চাকমা। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।

 

স্থানীয়দের ধারণা, সীমান্তে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হয়। অপর একটি সূত্রে জানান চোরাই পণ্য পাচার কাজে জড়িত তারা। ওই দিন মাদকদ্রব্য আতে গিয়ে এ ঘটনার কবলে পড়ে।

 

এ সংবাদ লেখা কালে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় লাশ পৌঁছাতে দেরি হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। তাবে ঘটনা স্থলে  বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা আছেন।

 

এ ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্তারিত তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা