আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সিমান্তের
ঘুমধুম রেজু আমতলীতে মাইন বিস্ফোরণ এক রোহিঙ্গা নাগরিক নিহত।
এলাকা বাসীরা জানান ৯ জুন মঈল বার
ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সকাল ৯ টার ল্যান্ড মাইন বিস্ফোরণে ০১ (এক) জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয় নিহতের নাম -আব্দুল খারেক-৩০ পিতা মোঃআনু ব্লক সি,ক্যাম্প-১ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত সে
সকালে মাষ্টার
সে শাহা আলমের আকাশ মনি বাগানে দিন
মজুরি এর কাজ করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন।
ঘটনাটি ঘটে
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ রেজু আমতলী বিওপি’র অধীনস্থ সীমান্ত পিলার ৪০ এর পশ্চিমে অনুমান ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজ করার সময় ১ জন রোহিঙ্গা শ্রমিক ল্যান্ড মাইন বিস্ফোরণ গুরুতর আহত হয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
পরবর্তীতে আহত রোহিঙ্গা শ্রমিক আব্দুল খালেককে তার সহযোগী অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে সিএনজি যোগে উখিয়া উপজেলাধীন কুতুপালং এম এস এফ
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিক দের জানান ঘটনার
খবর পেয়ে
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র হতে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গত
এক মাসে সিমান্তে মাইন বিস্ফোরণ ৪ জন নিহত হওয়ায়
সীমান্ত এলাকার বাগান মালিক ও জুমচাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।