• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

ঈদগাঁওতে করাতকলে গাছ চেরাইকালে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে গাছ চেরাইকালে করাতকলে কাজ করতে গিয়ে মনসুর আলম নামে এক শ্রমিকের একটি হাত কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সকাল ১১টার দিকে ঈদগাঁও বাজারের একটি করাতকলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মনসুর আলম উপজেলার ইসলামাবাদ ৭নং ওয়ার্ড খোদাই বাড়ী এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিদিনের মতো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব পাশে শফির মালিকানাধীন করাতকলে গাছ চেরাইয়ের কাজ করছিলেন মনসুর আলম। এসময় অসাবধানতাবশত তার হাত করাতে লেগে গেলে মুহূর্তেই কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় আশফাক উদ্দিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভি যোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা