• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা

Reporter Name / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বৃহস্পতিবার ( ২৩ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন  একটি মানবিক সহায়তা প্রকল্পের( এলার্ট বি ০৭৫) আওতায় ফারুয়া ইউনিয়ন পরিষদে ১দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করে।  ফারুয়া ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সাধারণ মানুষগুলো এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন। 

 আশিকার কর্তৃপক্ষ জানায়, বিগত অনেক বছর ধরে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এই সব বন্যাদুর্গত এলাকায় এইসব সেবা দিয়ে যাচ্ছে।  এতে ত্রাণ বিতরণের পাশাপাশি আশিকার এসব মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমগুলো নিঃসন্দেহে এসব এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প পরিচালনার সময় উপস্থিত ছিলেন  ফারুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস পক্ষ থেকে উপনির্বাহী পরিচালক-মিজ কক্সি তালুকদার,এইচ আর অ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল-মিজ(ডা. ঝুমালিয়া চাকমা, প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চগ্যাসহ অনান্য মাঠ কর্মীরা। মেডিক্যাল ক্যাম্প এ প্রায় ১৫০জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা