• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

সম্প্রতি বন্যায ক্ষতিগ্রস্ত দের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে নাইক্ষ‍্যংছড়ি-১১ বিজিবি

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ‍্যংছড়ি,বান্দরবানঃ

সম্প্রতি বান্দরবানের
নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় জনসাধারণের মাঝে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
ভারী বর্ষণ, দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) টানাভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রান সহায়তা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায়( ২৩ জুলাই বৃহস্পতিবার) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় জনসাধারণের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এ সময় ৬০টি পরিবারের মাঝে ৬০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটের মধ্যে চাল-০৫ কেজি, আলু-০২ কেজি, ডাল-০১ কেজি, সয়াবিন তেল-০১ লিটার, চিড়া-০১ কেজি, পিয়াজ-৫০০ গ্রাম, গুড়-৫০০ গ্রাম, লবন-৫০০ গ্রাম, হলুদ-১০০ গ্রাম এবং মরিচ-১০০ গ্রাম অন্তর্ভুক্ত রাখা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সুত্রে জানা যায়,পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল করিম বলেন,দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসনাধারণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা