• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
উপজেলা নির্বাচন অফিসে স্বচ্ছতাও শৃঙ্খলার নতুন উদ্যোগ নেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে যানবাহনের সংঘর্ষে নিহত-৪, আহত ৫ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহালে অগ্রগতি নেই: ইরান স্ট্রোক জনিত অসুস্থ ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, দোয়া কামনা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইজারা ডাক স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের প্রশংসা, ডাক পেলেন জিয়াবুল হক।। ‘আদিবাসী গোষ্ঠী নেই’—দুই মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ জাতীয় আদিবাসী পরিষদ

লামায় উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ শুরু

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন শুরু হয়েছে।শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের উপকারিতা তুলে ধরা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ উপলক্ষ্যে রোববার (০২ আগষ্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম মেমোরিয়াল হলে স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, সাকিব হোসেন ও দিপ্তী ত্রিপুরা, স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, নার্সিং ইনচার্জ নীলিমা রানী দে’সহ প্রমুখ। আলোচনায় স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। আলোচনায় অতিথিরা বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা