• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তিন মাস পর আবারও রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা
আগস্ট মাসের জন্য বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে (মূসকসহ) প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা। জুলাই মাসে এ দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা।
বিভিন্ন ওজনের সিলিন্ডারের নতুন দাম
৫.৫ কেজি – ৭৩২ টাকা
১২ কেজি – ১,৫৯৮ টাকা
১২.৫ কেজি – ১,৬৬৪ টাকা
১৫ কেজি – ১,৯৯৭ টাকা
১৬ কেজি – ২,১৩০ টাকা
১৮ কেজি – ২,৩৯৭ টাকা
২০ কেজি – ২,৬৬৩ টাকা
২২ কেজি – ২,৯২৯ টাকা
২৫ কেজি – ৩,৩২৯ টাকা
৩০ কেজি – ৩,৯৯৫ টাকা
৩৩ কেজি – ৪,৩৯৪ টাকা
৩৫ কেজি – ৪,৬৬০ টাকা
৪৫ কেজি – ৫,৯৯২ টাকা

অটোগ্যাসের দামও বেড়েছে
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

কেন বাড়ল এলপিজির দাম?

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর আগস্ট মাসের কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।

আগস্টে প্রোপেনের সৌদি সিপি ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৬৩৩ ডলার প্রতি মেট্রিক টন। জুলাই মাসে এই গড় মূল্য ছিল ৫৯৩ ডলার, অর্থাৎ এক মাসে ৪০ ডলার বেড়েছে।
এ ছাড়া এলপিজি আমদানিতে প্রতি মেট্রিক টনে ১৮০ ডলার জাহাজ ভাড়া ও ব্যবসায়িক প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য দর

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম (মূসকসহ) প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২.৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা