• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

খানাখন্দে ভরা মহাসড়কের ঈদগাঁও স্টেশন

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশনে যত্রতত্রে খানাখন্দে ভরা। অসংখ্য ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়। বর্ষার বৃষ্টির কারণে সড়কে এসব গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল কষ্টকর হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা।

পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার একমাত্র পথ এটি। মহাসড়কে খানাখন্দকের কারণে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ি চলছে ধীরগতিতে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এছাড়াও সড়কে বাড়ছে তীব্র যানজট। 

পথচারীরা জানান, সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় তাদের। গর্তে নোংরা-ময়লা পানি গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পড়ায় জামা নষ্ট হয়। 

সড়ক চলাচলকারী তিন চাকার চালকের মতে,  যাত্রীবাহী গাড়ীসহ সকল ধরণের যানবাহন চলা চলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোট-বড় গর্ত হয়। এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্য দিকে যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টির ফলে মহাসড়কের কিছু কিছু অংশে এমন খানাখন্দের সৃষ্টি হয়।

মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন পয়েন্টে ছোট ছোট গর্ত সংস্কার করে যাতাযাত সহজতর করার প্রতি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা