• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে আদরের কন্যার এসএসসি পরীক্ষার ফলাফল দেখে যেতে পারেননি পিতা। ফলাফল প্রকাশের দিন মরহুম পিতার কুল খানি অনুষ্ঠিত হয়। শিল্পউদ্যোক্তা,ব্যবসায়ী ও সমাজের গ্রহণ যোগ্য ব্যাক্তি ছিলেন মরহুম মনজুরুল হক চৌধুরী।

তিনি ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় মরহুম ছৈয়দূল করিম চৌধুরীর সন্তান। তারই মেয়ে তাপসি হক রিমছি চলতি সনের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। সে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী। রিমছি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলো। তার সাফল্যে পেছনে মা-বাবাসহ শিক্ষকদের দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের বড় ভূমিকা রয়েছে। 

এসএসসির ফলাফল পরবর্তী খুশির দিনে কন্যার পাশে নেই পিতা। তার আদরের বাবার সাথে পরীক্ষার রেজাল্টের আনন্দ ভাগাভাগি করতে পারেননি সদ্য পাশ করা মেয়েটি। 
ফলাফল প্রকাশের কয়দিন পূর্বে ইন্তেকাল করে মনজুরুল হক চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা