• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পর্যটন নগরী কক্সবাজার চরম পরি বেশগত সংকটের মুখোমুখিতে।  শহরের ঐতিহ্য ও সৌন্দর্য ম্লান করে দিয়ে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে বিভিন্ন পয়েন্টেসহ নদীর তীরে গড়ে উঠেছে ময়লার বিশালাকার স্তূপ। 

দেখা যায়, শহরের বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন গৃহস্থালী ও বাণিজ্যিক বর্জ্য এনে ফেলা হচ্ছে কস্তুরাঘাট এলাকায়।  এভাবে ময়লা ফেলার ফলে সেখানে এখন ময়লার একটি বিশাল পাহাড় তৈরি হয়। বাতাসের সাথে ভেসে আসা পচা ময়লার দুর্গন্ধে এলাকার নিঃশ্বাস নেয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে, কস্তুরাঘাট,বদর মোকামসহ আশপাশে সড়কের বাসিন্দাদের পাশাপাশি খুরুস্কুল নতুন ব্রীজ দেখতে আসা পর্যটকও স্থানীয় লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বর্ষাকালে এসব ময়লার বর্জ্যমিশ্রিত পানি গড়িয়ে গিয়ে আশপাশের নালা ও  নদীতে মিশে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

জানা যায়, কক্সবাজার পৌর শহরের বিভিন্ন বাসা-বাড়ি, হোটেল-মোটেল ও হাসপাতালের বর্জ্য শহরের কস্তুরাঘাটে  নদীর তীরবর্তী এলাকায় ফেলে আসে। দীর্ঘসময় ধরে এভাবে বর্জ্য ফেলতে ফেলতে নদীর তীর বা দৃষ্টিনন্দন সেতুর পাশঘষে উঁচু বর্জ্যের বিশাল পাহাড় তৈরি হয়।

​স্থানীয়রা জানান, দুর্গন্ধে জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। এখানে মানুষের বসবাসও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন যেভাবে ময়লার গন্ধ ছড়ায়, তাতে যেকোন সময় মহামারী বা স্বাস্থ্য গত বিপর্যয় ঘটতে পারে। স্থায়ী সমাধান পাচ্ছিনা। ফলে একদিকে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন।

শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত স্থান কবে তৈরি হবে ? একদিকে বর্ষায় বৃষ্টিতে ভিজে পঁচে গলে যাচ্ছে, অন্য দিকে রোদে শুকিয়ে গন্ধ বের হচ্ছে।  ময়লার পাহাড় শহর থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবী পথচারী শুক্কুরের। 

বদর মোকামের সন্নিকটে নান্দনিক সৌন্দর্য মন্ডিত সেতু উপভোগ করতে যাওয়া নুরুল আজিম জানান,বিকেলে বিনোদন প্রেমী নারী-পুরুষরা ঘুরতে আসেন সেতু পয়েন্ট এলাকায়। আগত পযর্টকরা দূগন্ধ থেকে নিস্তার পাচ্ছেন না। একেবারে সেতুর কাছে ময়লার পাহাড়টি অবস্থিত। প্রতিনিয়ত দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর দাবী করেন তিনি।  

কয়জন রিকশা চালক জানান, সুন্দর বিকেলে মনোরম পরিবেশে সময় কাটানোর মত একটি জায়গা হলো নতুন সেতু এলাকা। তার গায়ের উপর ময়লার স্তুপ। এটি কতটুকু যোক্তিক। মানুষজন আসা যাওয়াকালীন বিব্রত বোধ করেন। 

পথচারী জসিম জানান,সৌন্দর্য রক্ষায় পর্যটন স্পট খ্যাত সেতু এলাকা থেকে ময়লার স্তূপ সরিয়ে ফেলে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ ফিরিয়ে আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা