• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

লামায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবান লামা উপজেলায় ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’। এ স্কুলের জেনারেল শাখা থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ৭১ উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৩ জন। এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৬৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পায় ৯জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি, ৪টি মাদরাসার দাখিল ও ৫টি ভোকেশনাল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৯ জন। এর মধ্যে মাদ্রাসার জেনারেল পর্যায়ে ১২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৮ জন, ফেল করে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন, ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে মোট পরীক্ষা দেয় ৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন। স্কুল পর্যায়ে জেনারেল শাখা থেকে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল থেকে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৯জন, জিপিএ ৫ পায় ১২জন। উপজেলার স্কুল পর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে চিউনী পাড়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার শতকরা ২৬.০৯ জন।এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপদ্যায় জানান, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। স্কুলগুলোর এ র‌্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা