• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

বিলাইছড়িতে পুলিশের সহযোগিতায় ভুলবশতঃ পাঠানো টাকা ফেরত

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :- বিলাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় ফেরত আনলো  ভূলবশত: ভুল  নাম্বারে পাঠানো টাকা। থানা অফিসার ইনচার্জ মো.ওসমান গনির উপস্থিতে এই অর্থ মালিকের কাছে  ফেরত দেওয়া হয়। থানার এএসআই (নি:) সিরাজুল  ইসলাম এ-র নেতৃত্বে বুধবার (১৯ আগস্ট) এই টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪/০৭/২০২৬ ইং তারিখে ৯ টা ৪৪ মিনিটে দীঘলছড়ি নামক স্থানে শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা  কর্মস্থলে অবস্থানের সময় মোবাইল নং -০১৫৫ ৩৪১২৫০৫ হইতে ০১৬৩৩১৩৬১১৭ নাম্বারে ২৪,৫০০/- চব্বিশ হাজার পাঁচশত টাকা বিকাশে ( ট্রন্সজেকশন আইডি -DG 03012HVD) প্রেরণের সময় ভুলবশত: একটি ডিজিট পরিবর্তন হয়ে ০১৬৩৩১৩৬১৭১ নাম্বারে চলে গেছে। বহুবার চেষ্টা করার পরও বন্ধ পাওয়া যায়। যার ফলে শিক্ষক  জ্ঞানেন্দু থানায় জিডি করতে বাধ্য হয়। পুলিশ আরও জানায়, সিডিআর এ্যানালাইসিস করে টাকাগুলো ফেরত আনা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসআই মো. সিরাজ সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এতে শিক্ষক  বিলাইছড়ি থানা পুলিশকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সহযোগিতাকে আজীবন মনে রাখবেন বলে জানান। দায়িত্বের পরিচয় দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় ও সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা