• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (পরিচালনা) কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ সভাপতি এবং মো. হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন মহরম, ২ নম্বর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন লাকি এবং ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির অন্য সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপযুক্ত পাঠদান নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ জোরদার করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সবাই মিলে একযোগে কাজ করব। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”স্থানীয় অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছে, নতুন পরিচালনা কমিটির দিকনির্দেশনায় বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলা উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা