• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঁ

বান্দরবানের
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রী বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত ছাত্রীর নাম সানু চিং তঞ্চঙ্গ্যা (১৯)
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা সানু চিং তঞ্চঙ্গ্যা ও তার বন্ধু গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে সানু চিং তঞ্চঙ্গ্যার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে চট্টগ্রাম নেওয়ার পথে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সানু চিং তঞ্চঙ্গ্যার মৃত্যু হয় বলে তার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সানু চিং তঞ্চঙ্গ্যার পরিবার ও স্থানীয়রা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের নিয়মিত এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জবনিয়া এলাকার কান্তজ তঞ্চঙ্গ্যার মেয়ে।
অল্প বয়সী এই তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দল নেতা ওছাই মং মার্মা ছোট জানান পরিবারের আবেদনের প্রেক্ষীতে নিহতের লাশ পরিবার কে হস্তান্তর করা হযেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এস এই সুমন
বিষয় টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা