• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর,চুনতি থেকে ফিরে 

সীরাতুন্নবী (সা:) তথা আল কুরআনের শিক্ষা ও মহানবী ( সা:) জীবনাদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষে সর্বপ্রথম ১৯৭২ সালে পবিত্র রবিউল আউয়াল মাসে হযরত হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রাহ.আ.) সীরাতুন্নবী (স.) নামে ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলেের গোড়া পত্তন করেন। সেই থেকেই নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

হয়রত শাহ সাহেব কেবলা ( রা:) কতৃক প্রবর্তিত সীরাত মাহফিল বিশ্বব্যাপী সুন্নাতের প্রচার,প্রসার ও প্রতিষ্ঠার লক্ষে জাগরণ মুখর একটি সুমহান কার্যকরী পদক্ষেপ। ১৯ দিন ব্যাপী স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচীর আলোচ্য বিষয়াদি পর্যালোচনা করলে এ সত্য পরিষ্কার হয়ে উঠবে। সীরত আরবী শব্দ এর অর্থ চরিত্র,জীবন ব্যবস্থা,জীবনের অবলম্বন, জীবন ব্যাপী ঘটনাবলী ইত্যাদি। এই মাহফিলে দিশেহারা তৌহিদী জনতা এক প্লাটফর্মে জড়ো হয়ে বিনা দ্বিধায় খোদাদ্রোহী মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পায়। 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ১৯ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেমেদীন আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ ( রাহ.আ.) দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস প্রসিদ্ধ বুজুর্গানে দ্বীনের আবাস ভূমি চুনতি গ্রামে ১৯০৭ ইংরেজীতে এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ দারুল উলুম আলিয়া মাদ্রাসা এবং উপমহাদেশের বিখ্যাত কলিকাতা আলিয়া মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন। তিনি ইলম,আমল,ইমান এবং ইবাদতের জন্য সবসময় আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করতেন।

২০২৬ সালের ২৫ আগষ্ট থেকে ৫৬তম চুনতির ঐতিহ্য বাহী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী শুরু হয়েছে। প্রতিদিন বাদে আসর হতে বিভিন্ন বিষয় ভিত্তিক দেশের নামকরা ওয়ায়েজগন তাশরিফ পেশ করে যাচ্ছেন এই মাহফিলে। 

১২সেপ্টেম্বর মাহফিলের সমাপনী দিনে সকাল ৯টা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে আলোচ্য সূচী অনু সারে। ঐদিন তাশরীফ পেশ করবেন ড. মাওলানা বি.এম মুফিজুর রহমান আজহারী,আলহাজ শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদবী,আলহাজ ড.মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, বিশেষ মেহমান হিসেবে থাকবেন চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, আলহাজ ড.হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি,আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল আমিন। 

খোতবায়ে ছদর, সমাপনী বক্তব্য, মিলাদ শরীফ, আখেরী মোনাজাত শেষে সালাতুল ফজর অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা