• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

ঈদগাঁওর মেহেরঘোনায় টমটম গ্যারেজে মাদক বিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনার জাবেরের টমটম গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে মো.জুয়েল রানা এবং মো.জাহেদকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জুয়েল রানাকে ১৫ দিনের এবং জাহেদকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে উভয় কে ৩০০ টাকা করে ৬০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়

অভিযানে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দীন ও জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের সঙ্গে থেকে সহযোগিতা করেছেন। এছাড়া ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের একটি দল অভিযানে সহায়তা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদগাঁওকে মাদকমুক্ত রাখতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযানে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা