• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

লামায় অবৈধ বালু উত্তোলন অভিযানে শ্যালো মেশিন জব্দ

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে পাইপসহ বালু উত্তোলনের একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) জব্দ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতায় ছিলেন লামা থানা পুলিশের সদস্যরা। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। জব্দ করা মালামাল লামা থানায় নেওয়ার কার্যক্রম চলছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে। অভিযান এখনো চলমান আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুলে প্রতিবেদক’কে জানান, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুললেও ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায়না।এলাকায় বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি, ধ্বংস হচ্ছে পরিবেশ। যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে এলাকাবাসী। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা করলেও কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসীর।  সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা