• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
চৌফলদন্ডীর জেলেদের ঘুরে দাঁড়ানোর আশা যেন গুড়েবালি, দুশ্চিন্তায় দিশেহারা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ

ইসলামাবাদের গ্রামীন জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছেন জমিরিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন জমিরিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও হেফজ খানা। 

জানা যায়,ইসলামাবাদ ইউনিয়নের পাহাঁশিয়া খালী সিকদার পাড়ায় অবস্থিত এই জমিরিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও হেফজখানাটি। ২০১৮ সাল থেকে এ মহিলা মাদ্রাসাটি হাটি হাটি পা পা করে শিক্ষাদিক্ষায় এগিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে নানামুখী সফলতার মধ্যদিয়ে মাদ্রাসাটি মোটামুটি পযার্য়ে এগিয়েছেন।

রবিবার মাদ্রাসা পরিদর্শনকালে দেখা যায়, জমিরিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও হেফজ খানা, আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসাও হেফজ খানা (পুরুষ) শাখায় সুন্দর পরিবেশে দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদানের দৃশ্য। রয়েছে আবাসিক ও অনাবাসিক।

অফিস সূত্রে জানায়, মহিলা মাদ্রাসায় তিন শতা ধিকেরও বেশী ছাত্রী রয়েছে। আবাসিকে প্রায় ৭৫ জন । ঈদগাঁও উপজেলা ছাড়া আলীকদম, কক্সবাজার,খুরুস্কুলসহ আশপাশের ছাত্রীরা এ মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে। ১৬ জন অভিজ্ঞতা সম্পন্ন মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান অব্যাহত রয়েছে। নার্সারী থেকেই দাখিল ১০ম শ্রেনী পযন্ত রয়েছে। আধুনিক ও কওমী শিক্ষার সমন্বয়ে মনোরম পরিবেশ লেখাপড়া চলছে। নূরানী শাখায় ২শত ৫০ জনেও বেশি ছাত্র-ছাত্রী রয়েছে। ৫ জন শিক্ষকের নেতৃত্ব পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান,২০২৫ সালে ঈদগাঁও উপজেলা সরকারী বৃত্তি পরীক্ষা ৭জন। উপজেলায় প্রথম। জেলায় বেসরকারী বৃত্তিতে ৫জন, জেলায় মেথ এসোসিয়েশন বৃত্তিতে ১জন,
মহিলা হেফজখানায় ২৫/২৬ সালে হেফজ সবিনা করেন ১০জন। এছাড়াও নূরানী বোর্ড বৃত্তি পরীক্ষায় ৪জন মেধা তালিকায় উপজেলায় প্রথম স্থান অর্জন করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক আলহাজ মাওলানা মো: শাহজাহান আবদুল্লাহ জানান, গ্রামীন জনপদে ২০১৮ সাল থেকে মহিলা মাদ্রাসাটি পাঠদান শুরু হয়। সে থেকেই দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে লেখাপড়া অব্যাহত রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় কমতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা