• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
চৌফলদন্ডীর জেলেদের ঘুরে দাঁড়ানোর আশা যেন গুড়েবালি, দুশ্চিন্তায় দিশেহারা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ

ফাইতং খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ০৫ নং ওয়ার্ডে সর্বোচ্চ শিক্ষক প্রতিষ্ঠান খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ে আয়োজিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ১২ জন মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কামীল পাশ ও বিসিএস কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক আইয়ুব আলী সহধর্মিণী রেহেনা সোলতানা এবং সহ-সভাপতি নির্বাচনে দুইজন প্রার্থী মো. জুবাইর ও মাহবুব আলম মোট ভোট ছিলেন ১২ টি সেখানে ১০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর। বিদ্যালয় কমিটির পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শফি, কমিটির অন্যান্য সদস্যরা হলেন-অভিভাবক পুরুষ সদস্য মাহবুব আলম, মো. হারুনুর রশিদ লিটন,উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি আশীষ কুমার বসাক, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, অভিভাবক পুরুষ সদস্য মো. আকতার আলম,বিদ্যোৎসাহী মহিলা প্রতিনিধি শাহীন আকতার লিপি,অভিভাবক মহিলা সদস্য ইয়াছমিন আকতার লুৎফা,জমি দাতা সদস্য পারুল, শিক্ষক প্রতিনিধি নুরে জন্নাত তানিয়া। এই কমিটিতে বিদ্যালয়ের এসব পদে বর্তমানে দায়িত্ব পালন করবেন সেটি তালিকায় উল্লেখ করা হয়েছে।নির্বাচন দায়িত্ব পালন করেন চিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেজাম উদ্দিন সহযোগিতা ছিলেন,খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক বজলুল করিম বাহাদুর,সহকারী শিক্ষিকা সীমা বিশ্বাস, সহকারী শিক্ষিকা তাসরিফ আমান অয়ন,সহকারী শিক্ষিকা ফারহানা শবনম নিগার এবং বিদ্যালয় ছাত্র/ছাত্রী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা,স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক’সহ প্রমুখ। বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচিত দের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও নতুন কমিটির সদস্যরা।

বিদ্যালয় কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো. শফি বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করে। নতুন কমিটির দায়িত্ব হবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে কমিটি সবাইকে নিয়ে শিক্ষা ও মান উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।নির্বাচিত সহসভাপতি মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর বলেন, নবগঠিত কমিটির সদস্যরা খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা