• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
চৌফলদন্ডীর জেলেদের ঘুরে দাঁড়ানোর আশা যেন গুড়েবালি, দুশ্চিন্তায় দিশেহারা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে চৌফলদণ্ডীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চৌফলদণ্ডী হচ্ছে  কক্সবাজার সদর উপজেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কক্সবাজার শহরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় নগর সম্প্রসারণের ক্ষেত্রেও চৌফলদণ্ডীর রয়েছে ব্যাপক সম্ভাবনা।

বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়লেও চৌফলদণ্ডীতে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন।

তারা বলেন, চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে একদিকে যেমন এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে, অন্য দিকে কক্সবাজার শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মানববন্ধন থেকে চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
মানববন্ধনত্তোর সমাবেশে অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা