• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী আটক

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জামিরতলী এলাকায় আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে জামিরতলী এলাকায় নিজ বসতঘরের পাশ থেকে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় জাফর আলমের পরকীয়া সম্পর্ক রয়েছে-এমন সন্দেহ ছিল তাঁর স্বামী ছৈয়দ আহমদের। এ বিষয়কে কেন্দ্র করে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আয়েশা বেগম, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ঘটনার পর ছৈয়দ আহমদ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় আয়েশা বেগমকে মারধর করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করে। পরে আয়েশা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে এজাহার গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা