• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
চৌফলদন্ডীর জেলেদের ঘুরে দাঁড়ানোর আশা যেন গুড়েবালি, দুশ্চিন্তায় দিশেহারা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

উপজেলা প্রশাসন, ঈদগাঁওর উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

​১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনার আঙিনায় রোপণ করা একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

​সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা গড়তে জনসচেতনতার ওপর জোর দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আমাদের এই নতুন উপজেলাকে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা