• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁও কলেজ গেইট মহাসড়কের পাশে ফের দখল, ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা

Reporter Name / ৪৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ ও সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।
জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে বিলাইছড়ি উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। একইভাবে ত্রাণ ও সমাজসেবা কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে মো. জাফর আহাম্মদকে বিলাইছড়ি উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন মো. জাফর আহাম্মদ।
অন্যদিকে, একই তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত পৃথক আরেকটি চিঠিতে ধনমনি চাকমাকেও বিলাইছড়ি উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। তিনি সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের ত্রাণ ও সমাজসেবা কমিটির কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন।
চিঠি দুটি বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মো. জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা বলেন, “মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয় আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা অঙ্গীকারবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা