• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানায় দায়ের করা হত্যা মামলায় মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ (২৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড  দিয়েছে আদালত। 

মঙ্গলবার (৬ অক্টোবর) কাপ্তাই থানার হত্যা মামলা নং-৪, তারিখ ১৩ মার্চ ২০২২ইং , জিআর নং-৯৩/২২, এসসি নং-৮৯/২৪ এবং দণ্ডবিধির ৩০২/২০৯/৩৪ ধারার মামলায় রাঙ্গামাটি জেলা জজ তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার কাইকাইল এলাকার মো. মনির উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম বেগম। কাপ্তাইয়ে তার বর্তমান ঠিকানা জাকির হোসেন স’মিল, ৬ নম্বর ওয়ার্ড, নতুন বাজার এলাকায়। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেটে হাছিনা আক্তার ওরফে সুমি (২৮) নামে এক নারীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। পরে নিহতের চেহারা বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত হাছিনা আক্তার ওরফে সুমি রাঙামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং ইমাম উদ্দিন ওরফে দ্বীন ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১৩ মার্চ কাপ্তাই থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড আদেশ  প্রদান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা