• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে জিএমসি কেস্ ম্যানেজমেন্ট বিষয়ক বার্ষিক সমন্বয় সভায় বক্তারা…. গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বিরোধ সমাধান করা সম্ভব বান্দরবানে জৈতুন পাড়ায় মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, ১৩ জন আটক নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে, সিমান্তে নিরাপত্তা বৃদ্ধি কল্পে জন সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত বন্যা থেকে রক্ষাকল্পে…… ঈদগাঁওর কালিরছড়া ওয়াপদা বেড়ীবাঁধ নির্মাণ ইসলামাবাদের রেলওয়ে স্টেশন কার্যক্রম বন্ধে ঝুঁকিতে রেলক্রসিং পারাপার লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা চিকিৎসা, শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে ০১ রোহিঙ্গা নাগরিক নিহত দিনদিন বেড়েই চলছে মাইন বিস্ফোরণ ঈদগাঁওতে চুরির অভিযোগে আটক ৪ঃ মালামাল উদ্ধার সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য

ঈদগাঁওতে চুরির অভিযোগে আটক ৪ঃ মালামাল উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও গরুর বাজারে চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আরো একজনকে আটক করা হয়েছে।
৮ জুন গভীর রাতে তাকে ইউনিয়নের উত্তর মাইজ পাড়া থেকে গ্রেফতার করা হয়। আটক যুবকের নাম ছৈয়দ হোছন (৩২)। সে ওই এলাকার মোকতার আহমদের পুত্র। এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আজিমুল গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেপ্তার যুবক ঈদগাঁও থানায় দায়েরকৃত মামলা নম্বর- ৩ এর এজাহারভূক্ত ৪ নম্বর আসামী। এ মামলার মোট আসামীর সংখ্যা ৬ জন। মামলাটির এজাহার দাখিল করা হয় ৭ জুন। যার ধারা ৩৭৯, ৪১১/৩৪। মামলার বাদী খালেদ হোছাইন (৪২) চকরিয়া উপজেলার বাসিন্দা।
তবে বর্তমানে তিনি গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় বসবাস করেন।
একই এলাকার জনৈক এনামুল হকের নির্মানাধীন ভবনে চুরির এ ঘটনাটি ঘটে গত ২ জুন গভীর রাতে।
এ ঘটনায় ৬ ই জুন বিকেলে প্রথমে আটককৃত দু’জনের স্বীকারোক্তি মতে বাঙারী মালামালের দোকান থেকে চোরাই মালগুলো উদ্ধার করে পুলিশ। তাদের প্রকাশ করা তথ্য মতে এ চুরির সাথে সম্পৃক্ত আলোচ্য ছৈয়দকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আটককৃতরা হচ্ছে ঈদগাঁও চান্দের ঘোনার মোঃ জাহেদুল ইসলাম সিফাত (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার মোঃ আরাফাত (২৪)। অভিযানে বাঙারী দোকানদার মোঃ ফারুক (৪৫) কেও আটক করা হয়। তার বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায়। বর্তমানে সে গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় থাকে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটিতে প্রথমে তিন’জন এবং পরে একজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন এখনো পলাতক রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
তিনি আরো বলেন, গরুর বাজার এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করা এবং বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা