মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়ার বাসিন্দা।ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।নিহত জান্নাত আরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়ার বাসিন্দা। তিনি মৃত আমিরুজ্জামানের স্ত্রী। শনিবার সকাল ১১টায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাতি শওকত হোসেন রাহাত জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হলে হঠাৎ ভীমরুলের আক্রমণের শিকার হন তার নানী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাশ্ববর্তী উপজলা লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন প্রতিবেদক’কে বলেন, “ভীমরুলের কামড়ে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়ে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া ও অ্যানাফাইল্যাক্সিসের মতো জটিলতা দেখা দিতে পারে। কামড়ের পর অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি তার আগে মৃত্যু হয়।