সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নে ধূপ্পাচর (ধূপ্যাচর) এলাকায় বিলাইছড়ি থানার আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওসমান গনির নেতৃত্বে “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিলাইছড়ি থানার অন্যান্য সদস্য, সদর ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় প্রায় ৪০-৪৫ জন সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।