• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস ঈদগাঁও-ইসলামাবাদে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মওঃ নুরুজামানের পূনরায় যোগদান

ঈদগাঁও স্টেশনে ভাসমান দোকানে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে দীর্ঘদিন ধরে চলমান যানজট সমস্যার অবসানে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুরে বড় ধরনের অভি যান পরিচালিত হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নেতৃত্বে এই অভিযানে একাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

ঈদগাঁও ষ্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের আশপাশে থাকা অবৈধ দোকানগুলোর কারণে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছিল। মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে আধঘন্টা সময় লেগে যায়। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্স গুলোও এই যানজট থেকে রেহাই পাচ্ছিল না, যা জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

অবশেষে স্থানীয়দের ক্রমাগত অভিযোগের পরি প্রেক্ষিতে ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাসষ্টেশনের মহাসড়ক ও ডিসি রোডের ফুটপাত থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে।

অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, পুলিশ,আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা। 

অভিযানের পর স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মহাসড়ক থেকে ভাসমান দোকান সরিয়ে দেওয়ার ফলে যানজট কিছুটা কমবে। তবে তারা আরো দাবি করেন, ষ্টেশনের মহাসড়ক ও সংযোগ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও সিএনজির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এগুলো উচ্ছেদ করা হলে ষ্টেশনের যানজট কমবে এবং সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, কেউ যদি আবার ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা