• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদগাঁওর কোরবানির পশুর হাট, বিক্রি বেড়েছে ঈদগাঁওতে ১০টি চোরাই গরু,ট্রাকসহ চালক গ্রেফতার ফাইতং ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল জলিল কোম্পানি লামায় বিচার চেয়ে ছাত্র ফেডারেশন পক্ষ থেকে গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কোরবানির ঈদকে সামনে রেখে…. ঈদগাঁওতে কাঠ পাচারকারী চক্র সক্রিয় শেষ মুহুর্তে ঈদগাঁওয়ের মসলার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়  ঈদগাঁও গরুর বাজার ফের খাস কালেকশানে : টেন্ডারে মিলেনি নির্ধারিত দর বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল  স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ  ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি

ঈদগাঁওতে ১০টি চোরাই গরু,ট্রাকসহ চালক গ্রেফতার

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরুও চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে। ২৬ মে (মঙ্গলবার) দিবাগত রাত পৌনে ২টায় মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকা থেকে গরু ও গাড়িসহ চালককে আটক করা হয়।
গ্রেফতারকৃত চালক সিরাজুল ইসলাম রামুর উখিয়ার ঘোনা,কাউয়ার খোপের আব্দুর রহমান ছেলে। এমন ঘটনায় আরো দু’জন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ (ভোলা-ড-১১-০৪১১) থেকে চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং অবৈধভাবে নিয়ে আসা ১০টি গরু উদ্ধার করে। এসময় দুইজন পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্বীকার করেন চালক সিরাজ।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা অপর আসামীর বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া চোরাচালান রোধে থানা পুলিশ সর্বদা তৎপর বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা