• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ঈদগাঁও উপজেলায় আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির  প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের জানাযায় শোকার্ত মানুষের ঢল তুতুকখালী থেকে গ্রেফতার ইসলামপুর সেলিম বাবুর হত্যা মামলার আসামী আতাউল্লাহ পটিয়ায়  যুবদল নেতা অহিদুল আলম  চৌধুরী পিবলু’কে  জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ ঈদগাঁওতে পুলিশী বিশেষ অভিযানে গ্রেফতার ৮ বিলাইছড়ি প্রেসক্লাবের ৭ সদস্যের  নতুন  কার্যনির্বাহী কমিটি গঠন ঈদগাঁওতে বাজুসের ত্রি-বার্ষিকী সম্মেলনে সাধারণ সম্পাদকে বিজন আলোচনায় তুঙ্গে

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গার স্থান নির্ধারণ  করা হয়েছে। শনিবার ( ৯ মে )  উপজেলার গণমান্য ব্যক্তিদের নিয়ে এই সমাধান করা হয় । এতে উত্তরদিকে গ্যালারির পাশে মিলন  ও কিরণ চাকমার  জায়গায় নির্মানের বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম ফকির, হেডম্যান রমাকান্ত  আমু, কনট্রাক্টর উক্যচিং মার্মা ও পলিক চাকমা, জায়গার মালিক শিক্ষক কিরণ চাকমা, মিলন চাকমা, শান্তি রায় চাকমা ( রায় বাবু), ধনমুনি চাকমা, কল্পরঞ্জন কার্বারী, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা,বিদ্যাসাগর চাকমা, খেলোয়াড় পলাশ চাকমা,সুজয় চাকমা, ভাগ্যধন চাকমা, এবং অন্যান্য খেলোয়াড়সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি।

 দশের সুবিধার্থে নিজস্ব ভূমি দেওয়ার জন্য শিক্ষক-কিরণ চাকমা ও তার ছোট ভাই  মিলন চাকমা এবং তাদের পরিবারের প্রতি উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি ও উপস্থিতি  সবার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়। জানা গেছে, গত ছয় মে মাঠের দক্ষিণ পার্শ্বে গোল বারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করায় খেলোয়াড় ও জনমনে অসন্তোষ প্রকাশসহ  নানা সমস্যার কথা সংবাদ সম্মেলনে  উঠে আসলে তাৎক্ষণিক কাজ স্থগিত করে দেয়  নির্মাণ কর্তৃপক্ষ।  আজ  সে সমস্যা সমাধান হয়ে এখন সবাই খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা